The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ঠিকাদারের কাজের গাফিলতি বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর  প্রতিনিধি ::  দীর্ঘ দিন ধরে নবীনগর উপজেলার জিনদপুর থেকে শাহপুর বাজার পর্যন্ত এলজিইডির রাস্তায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় শেষ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যাওয়ায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ কারণে বুধবার বিকালে উপজেলার দশমৌজা বাজারে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং পূণরায় কাজটি শুরু করার দাবিতে মানববন্ধন করেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সমাজসেবক মোঃ সোহাগ মিয়া’র তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক ডাঃ গিয়াস উদ্দিন সাদেক, ইউপি সদস্য আক্কাস আলী, সমাজ সেবক ফুল মিয়া, মোঃ নাছির মিয়া, মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধনে জিনদপুর-শাহপুর সড়কের দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। একই সঙ্গে ইতিপূর্বে সম্পন্ন হওয়া নিম্নমানের কাজের তদন্ত করে সিডিউল অনুযায়ী টেকসইভাবে পুনরায় কাজ করার দাবি জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বেড়েছে। দ্রুত সড়কের কাজ শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। এ সময় বক্তারা জিনদপুর-শাহপুর সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
Exit mobile version