
আজ সকালে (৩১ ডিসেম্বর) স্থানীয়র ঝোপঝাড়ের আড়ালে ওই যুবতীর পায়ের অংশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবতীর গলিত লাশ উদ্ধার করে। তবে কি কারণে হত্যা নাকি ধর্ষনের পর এই হত্যার ঘটনা পুলিশ এ বিষয়ে কিছুই জানাতে পারেনি। হোসনে আরা ওই গ্রামের মৃত তাজু মিয়ার মেয়ে। গত ১৬ ডিসেম্বর থেকে সে নিখোঁজ ছিল। নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।