
উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে ও যুব সংহতির সাধারণ সম্পাদক আল-আমিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মৃধা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইদ্রিস, উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি সৌরব আহমেদ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা জানান, জননেতা আলহাজ্ব কাজী মামুনুর রশীদের ব্যক্তিগত উদ্যোগে ও উপজেলা জাতীয় পার্টির সহযোগিতায় উপজেলার ২১টি ইউনিয়ন সহ পৌরসভার ৪৪শ বন্যার্ত ও গরীব অসহায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ এই সহায়তা প্রদান করা হবে। তারই ধারাবাহীকতায় আজ বড়রাই ইউনিয়ন থেকে এই সহায়তা কার্যক্রম শুরু হলো।প্রত্যেক ইউনিয়ন থেকে ২শ জন মানুষ এই সহায়তা পাবে।