
এই উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও নবীনগর পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র মাঈনুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন, পৌর সচিব বেলজুর রহমান, ব্র্যাক কর্মকর্তা মো. সুলতান উদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন।