
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল,নবীনগর কেন্দ্রীয় বহমূখী সমবায় সমিতি লি: সভাপতি নুরুল ইসলাম সরকার,টিসিসির চেয়ারম্যান শাহ্ মোঃ আব্দুর সুবাহান,উপজেলা সমবায় অফিসার মোঃ গোলাম মহি উদ্দিন,আওয়ামীলীগ নেতা রকিব উদ্দিন, মঞ্জুরুল আলম,মুক্তিযোদ্ধা আব্দুল মুতালিব,মোসারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনায় কাজী তাজ উদ্দিন আহাম্মদ।