
সরজমিনে দেখা যায়,সোমবার ও মঙ্গলবার দু’দিন দিনভর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাজার, মোড়, গ্রামের পাড়ায় পায়ে হেটে হাতে থাকা হ্যান্ডমাইকে মাইকিং করে জনগণকে নোভেল করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে সচেতন থাকার আহব্বান করছেন তিনি। সবার সুস্বাস্থ্য কামনা করে চেয়ারম্যান হাজী কবির আহামেদ বলেন, ‘আমি নিজেকে কখনোই জনপ্রতিনিধি মনে করি না।আমি নিজেকে জনগণের সেবক মনে করি।এ জন্যই জনগন বারবার আমাকে নির্বাচিত করে। তিনি আরো জানান,এলাকায় যাতে জনসমাগম না হয় সেজন্য একাই সবখানে যাওয়ার চেষ্টা করছি। গাড়িতে করে বিভিন্ন হাট বাজার, গ্রামে গিয়ে পায়ে হেটে হেটে জনগণকে সচেতন থাকার পাশাপাশি সরকারি বিভিন্ন নির্দেশনা পালন করার আহবান জানাচ্ছি। বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাস প্রতিরোধে ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করবেন ও সরকারি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসবেননা।