
জানা যায়, মুক্তারামপর গ্রামের (মধ্য পাড়ার) মোঃ খুরশিদ মিয়া সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ঢুকার সময় গেইটের তোরণ ভেঙে তার মাথায় পরে যায়, ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উল্লেখ্য,আগামীকাল সোমবার(০৩/০২)খুরশিদ মিয়ার ছেলে আমিনুল ইসলাম ২০২০ সালের এসএসসি,পরিক্ষার্থী তাই ছেলের পরিক্ষার্থীর সিট দেখতেই স্কুলে যান।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই,শফিকুল ইসলাম রাজা জানান,মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে।