
গ্রেফতার রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত মিয়া ক্লাসে পড়া না পারার কারণে বিদ্যালয়ের খ-কালীন শিক্ষক মো. জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করে। এ সময় রিফাতে বাম চোখে বেতের আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। রিফাতের চোখ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় রিফাতের বাবা সিজিল মিয়া অভিযুক্ত শিক্ষক মো. জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন।