
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
এরপর একটি র্যালী দলীয় কার্যালয় থেকে নবীনগর পৌরএলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আল রুমান,সাধারন সম্পাদক আব্দুল আল-মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: সুজিত কুমার দেব, যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক লিমন, নাজমুল হাসান জেমস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতারা।