
গ্রামীন জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সামী ত্বা-হা কবীর (মীম) জানান, বুধবার ভোর রাতে পিয়ারা বেগম কে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। আমদের অক্লান্ত প্রচেষ্টায় নরমাল ডেলিবাড়িতে বাচ্চাগুলি ভূমিষ্ট্য হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু মেয়ে এবং একটি ছেলে। বর্তমানে মা এবং শিশুরা সবাই ভালো আছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পেয়ারা বেগম এর আগে আরো চার সন্তানের জননী। আর এখন চারজন। সব মিলিয়ে নিন্ম মধ্যেবিত্ত আয়ের হোসেন মিয়া সাময়ীক খুসী থাকলেও ভবিৎসতে শিশুদের ভরন পোশন করিয়ে তাদের মানুষ করতে হিমসিম খেতে হবে বলে ধারনা করছেন পরিবারের লোকজন।