
ঘটনার বিবরনে জানা যায়, সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় মা লক্ষি মিষ্টির দোকানে গ্যাসের চুলায় মিষ্টি বানানোর সময় আগুনের সূএপাত গঠে।ক্রমে ক্রমে আগুনের লেলিহান শিখা বেড়ে যায়। নিমিষেই পাশের দোকানে আগুনের শিখা ছড়িয়ে পড়ে।পাশের ১টি মিষ্টির দোকান, ১ টি সেলুন, সমীর পোল্ট্রি এন্ড ফিস মেডিসিনের দোকান সহ মোট ৪ টি দোকান ভস্মিভূত হয়ে যায়। পথচারী ও বাজারিদের সহযোগিতা আগুন নিয়ন্ত্রনে আসে। প্রায় আধ ঘন্টা যাবত নবীনগর কোম্পানীগঞ্জ রাস্তা যোগাযোগ বন্দ থাকে।