The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে দুই পক্ষ। বুধবার (০৫ নভেম্বর) রাতে হামলায় নিহত শিপনের মা আনোয়ারা বেগম ও আহত এমরান মাস্টারের ভাতিজা হাছিবুর রহমান বাদী হয়ে নবীনগর থানায় মামলা দুটি করেন।

আনোয়ারা বেগমের মামলায় ১১ নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করেন এবং হাছিবুর রহমান মামলায় ২৫ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। দুই মামলাই সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রয়েছে।

গত ১ নভেম্বর আধিপত্য বিস্তার নিয়ে খোল্লাকান্দি গ্রামের আরাফাত গ্রুপ ও নুরজাহানপুর গ্রামের শিপন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় শিপন মিয়া (৩০), ইয়াছিন (২০), নূর আলম (১৮) ও এমরান মাস্টার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপন মিয়া ও ইয়াছিন মারা যান।

Exit mobile version