
পুলিশ সূত্রে জানা যায়,সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা ঘরের তিরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবীনগর থানার এস আই মো. আব্দুল আজিজ জানান, লাশটির ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।