
গত রোববার চরলাপাং গ্রামের খেলার মাঠে ক্রিকেট খেলার প্রতিযোগীতা চলার সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলা থেকে আগত সন্ত্রাসী বাহিনীর লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালায়। সেখানে ওই উপজেলার মির্জাচর গ্রাম থেকে আগত সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালায়। ওই গুলিতে নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের সরকার বাড়ির আলমাস সরকারের ছেলে শামিম সরকার (২৫) ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার পাশ্ববর্তী রায়পুরা উপজেলায় ৬টি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল। তারই জের ধরে ওই সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনরা নবীনগরের বিভিন্ন গ্রামে অবস্থান করছিল। তাদের খুঁজতে গতকাল রোববার সন্ধ্যায় তিনটি নৌকা বোঝাই সহস্রাধিক লোক চরলাপাং গ্রামে এসে এ আক্রমণ চালায়।