The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে গুনীজন সম্মাননা পেল সংবাদপত্রের এজেন্ট লোকমান হোসেন চৌধুরী

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিল্পাঙ্গনের ১৪ বছর পূর্তি উপলক্ষে বৃহষ্পতিবার রাতে উপজেলা পরিষদের পুরাতন হল রোমে গুনীজন সম্মাননা ও সরোদ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। শিল্পাঙ্গনের নির্বাহী পরিচালক মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি পৌর মেয়র মো.মাঈন উদ্দিন মাইনু। বক্তব্য রাখেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা. নাট্য ব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ. শিল্পাঙ্গনের পরিচালক আব্বাস উদ্দিন হেলাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানের গুনীজন সম্মাননা পেল নবীনগরে প্রাচীন প্রত্রিকার এজেন্ট লোকমান হোসেন চৌধুরী ও নাট্যব্যক্তিত্ব শফিকুল ইসলাম চৌধুরী।

Exit mobile version