
গুঞ্জন পাঠাগারের ভূমিদাতা রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. মাঈন উদ্দিন মাইনু। উপস্থিত ছিলেন কৃষিবিদ মো.শহিদুল হক, সহকারি প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উল্লাহ জসিম, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,শ্যামা প্রশাদ চক্রবর্তী, মনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মো.ইলিয়াস,মো. সাইদুর রহমান লিটন ও গুঞ্জন পাঠাগারের উদ্যোক্তা হাবিবুর রহমান স্বপনসহ আরো অনেকে। এর আগে প্রধান অতিথি গুঞ্জন পাঠাগারের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক পার্থ চক্রবর্তীর।