The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে গাছ কাটতে গিয়ে চোখ হারালো কাঠুরে

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাঠালিয়া গ্রামে গাছ কাটতে গিয়ে মো: আনিছ মিয়া(৩০) নামে এক ব্যক্তির চোখ নষ্ট হয়ে গেছে।

গত বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী দুপুরে নিজ এলাকায় জনৈক ব্যক্তির গাছ কাটার চুক্তি নেয় আনিছ। কোঠাল দিয়ে গাছ কাটার এক পর্যায়ে গাছের টুকরা ছিটকে তার বাম চোখে পড়লে সাথে সাথে তার চোখের মানি গলে যায়।

তাতক্ষনিক স্থানিয়রা তাকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে পাঠানো হয়। সে খানে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য আনিছকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনিছ ওই এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তির এমন দূরবস্থায় তার স্ত্রী আছেন দুশ্চিন্তায়।

আনিছের স্ত্রী জানায়, নিত্য রোজের আয়ে সংসার চলে তার। একদিকে স্বামির চিকিৎসা অন্যদিকে ঘড়ে মানসিক ভারসাম্যহীন শাশড়ি ও এক সন্তান নিয়ে তিনি এখন কোথায় যাবেন! এ চিন্তায় অস্থির।

Exit mobile version