The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে গাঁজার বস্তা সহ এক মাদক ব্যবসায়ী আটক

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মনতলি নৌকাঘাট থেকে গাঁজার বস্তা সহ মো. ইব্রাহিম মিয়া (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মজলিশপুর আমিন পাড়ার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে।
জানা যায়, অভিনব কায়দায় গতকাল মঙ্গলবার বিকেলে পৌরএলাকার মনতলি নৌকাঘাট এলাকাতে বস্তা ভর্তি অনুমানিক সারে ১২ কেজি গাঁজা সহ তাকে আটক করে পুলিশ।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান,পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৬০ বছর বয়সী মাদক কারবারী ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরোদ্ধে মাদকের রুজু করে গতকাল বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version