
নবীনগর থানা সূত্রে জানা যায়, উপজেলার কাইতলা দক্ষিন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই বস্তা গাঁজা (যার আনুমানিক ওজন দুই কেঁজি হবে)সহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
নবীনগর থানার ওসি রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাদকের নিয়োমিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।