
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ডাকাতদের মৃত ঘোষনা করেন। পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি লাল রংয়ের পালসার মোটর সাইকেল ও ০২ টি দা, ০২ টি কিরিচ, ০৪ টি লোহার রড ও ০২ টি লোহার তৈরী শাবল ঘটনাস্থল হইতে উদ্ধারপূর্বক জব্দ করেন। পরবর্তীতে স্থানীয় উপস্থিত লোকজনের মাধ্যমে জানা যায়, মৃত একজন ডাকাতের নাম খন্দকার এনামুল হক প্রঃ আব্দুল হক প্রঃ হইক্কা ডাকাত (৪২) পিতা-মৃত খন্দকার আবু তাহের, সাং-রসুল্লাবাদ অপর ডাকাত এর নাম ইয়াছিন মিয়া (৪১) পিতা-মৃত জারু মিয়া, সাং-কাজলিয়া, শিবপুর, উভয় থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এই সংক্রান্তে সেন্টু মিয়া প্রঃ সেন্টু মেম্বার এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীনগর থানার মামলা নং-০১, তাং-০১/০৩/১৭ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। এলাকায় পুলিশী প্রহরা অব্যাহত আছে।