The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে খুনের চারমাস পর পরিচয় মিলেছে গলিত লাশের,গ্রেপ্তার-১

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা- রছুল্লাবাদ সড়কের সোহাতা কানাবাড়ী মোড়ের পতিত কৃষি জমি থেকে গত বছরের ২২ নভেম্বর অজ্ঞাত নামা এক যুবকের ছিন্ন ভিন্ন পচন ধরা কংকাল উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। কৃষি জমি থেকে উদ্ধারের সময় লাশটির শরিরে পচন ধরায় সেসময় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
অবশেষে খুনের চার মাস পর ওই লাশের পরিচয় শনাক্ত সহ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে মেহেদি হাসান (২২) নামে এক যুবককে গত শনিবার (১৭/৩) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ এসময় গ্রেফতারকৃত ওই যুবকের কাছ থেকে অজ্ঞাত নামা লাশের জীবৎ দশায় ব্যবহৃত কালো রংয়ের একটি মোটরসাইকেলও উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে।
থানা সূত্র জানা যায়, নবীনগর থানার চৌকস পুলিশ অফিসার এসআই অসীম চন্দ্র ধরের নিভিড় প্রচেষ্টার মাধ্যমে উক্ত পচন ধরা লাশটির রহস্য উৎঘাটন করতে সক্ষম হন।
সুত্র আরো জানায়, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার বিষয়ে স্বীকার করে অজ্ঞাত পচন ধরা কংকাল লাশের ভিকটিমের নাম মো: মাহিত হাসান। সে ঢাকার মধ্য বাড্ডা এলাকার মো: কবির মিয়ার ছেলে। মাহিতের সাথে তার গভীর বন্ধুত্বপূর্ন সম্পর্ক থাকায় নিজের গ্রামের বাড়িতে বেড়ানোর কথা বলে সে মাহিতকে উপজেলা শ্রীরামপুরের তার নিজ বাড়িতে নিয়ে আসে মেহেদি। পুলিশ ধারনা করছে মোটর সাইকেলের লোভেই সে মাহিতকে হত্যা করেছে।
থানা সুত্র আরো জানায়, মেহেদি হাসান ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে নিজেকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে।

Exit mobile version