The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ক্ষুদে মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ডাঃ হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডস এসোসিয়েশন/৯৬ আয়োজনে মঙ্গলবার(১৩/০৮)ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল। উদ্বোধক ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ শরীফুল ইসলাম। ইব্রাহিমপুর, জিনদপুর ও লাউরফতেহরপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারি শিক্ষার্থীদের মধ্যে উত্তির্ণ টেলেন্টপুলে ১০ জন সাধারণ গ্রেডে ১৫ জনকে কে বৃত্তি টাকা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এতে সভাপত্বিত করেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ডাঃ মোঃ কামরুজ্জামান।

Exit mobile version