
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) মো. মোশারফ হোসাইন, ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী,নবীনগর প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির,উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন লালু,
অধ্যাপিকা নুরুননাহার,পুজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র,উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম,মানিক বিশ্বাস প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।