The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে কোটি টাকা নিয়ে এক প্রতারক উধাও

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর গ্রামের মো: কবির হোসেন (৪৫) নামে এক প্রতারক এলাকার নিরীহ লোকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মো: আবু সাঈদ বাদী হয়ে গত ৮ অক্টোবর নবীনগর থানায় প্রতারক কবির হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়রি করে।
জানা যায়,নবীনগর বাজারের ব্যবসায়ী ও মেসার্স আয়েশা ব্রিক্স ফিল্ড এর পরিচালক মো: কবির হোসেন তার ইটের ব্যবসার জন্য মো: আবু সাঈদের বড় ভাইয়ের কাছ থেকে ৬ লক্ষ, জনৈক হেলাল মিয়ার কাছ থেকে ২লক্ষ, রাবেয়া বেগমের কাছ থেকে ১লাক্ষ, শরীফা বেগমের ১লক্ষ, বাছির মিয়ার ৭লক্ষ টাকা সহ আরো অনেকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
অভিযুক্ত ব্যক্তি পৌরএলাকার আলমনগরের বাসিন্দা। সে সম্প্রতি সপরিবারে গোপনে গ্রাম ত্যাগ করায় এবং তার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version