The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টায় গৃহকর্তা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে এক কিশোরিকে (কাজের মেয়েকে) (১৫) ধর্ষনের চেষ্টা করায় মো. জাকির হোসেন (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরএলাকার মাঝিকাড়া গ্রামের ওই লম্পটের বাড়িতে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃত জাকির হোসেন এলাকার হুমায়ূন মিয়ার ছেলে। এই ঘটনায় নবীনগর থানায় ধর্ষনের চেষ্টা অভিযোগে মামলা করা হয়।
জানা যায়, পার্শ্ববর্তী রায়পুরা থানা এলাকার বাশঁগাড়ি গ্রামের জৈনক মৃত ব্যক্তির স্ত্রী তার মেয়েসহ নবীনগর মাঝিকাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকে। ঘটনার সময়ে ওই কিশোরি ওই ব্যাক্তির বাড়ির সামনে দিয়ে পাশের বাড়িতে ঝি-এর কাজ করতে যাওয়ার সময় জাকির হোসেন তাকে জোরপূর্বক ধরে ঘরে নিয়ে দরজা লাগিয়ে ধর্ষনের করার চেষ্টা করে।

নবীনগর থানার ওসি রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় লম্পট জাকির হোসেন কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version