The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে করোনা উপসর্গে মৃত বৃদ্ধার রিপোর্ট নেগেটিভ, আইসোলেশনের যুবকও করোনামুক্ত

মিঠু সূত্রধর পলাশ: নবীনগর উপজেলার ইব্রাহিমপুর মধ্যপাড়ার মৃত ফুল মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৮০) গত ১১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নবীনগরের প্রথম করোনা আক্রান্ত প্রথম মৃত ব্যক্তি। পরে প্রশাসনের নির্দেশে পৌরসভার খাজানগর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এঘটনার পাঁচদিন পর নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিনি করোনা ভাইরাসে সংক্রমিত ছিলেন না।

অপরদিকে, ওইদিনই উপজেলার রছুল্লাবাদ গ্রামের সাগর মিয়াকে করোনা উপসর্গ দেখা দেয়ায় আইসোলেশনে রাখা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তার রিপোর্টও নেগেটিভ।

উল্যেখ্য, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পর্যন্ত ৪৫ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য ঢাকায় প্রেরণ করেছে।

Exit mobile version