
জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের হাবিবুর রহমানের কন্যা ও স্বাস্থ্য সহকারি কামরুনাহার রিনা (২৬) দীর্ঘদিন যাবত জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু গত দুদিন যাবত তার প্রচন্ড জ্বর ঠান্ডা কাশি থাকায় এলাকার মানুষের মাঝে আতঙ্কিত হয়ে পড়ে। এবং স্থানীয় জনসাধারন করুনার উপসর্গের মৃত্যু হয়েছে বলে বলাবলি করেন।
এ বিষয়ে উপজেলা স্বস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মো. হাবিবুর রহমান জানান, তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ছিল কি না সেটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি ঢাকা পাঠানো হবে।