The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ঐতিহ্যবাহী মহেশখাল দখল করে দোকানঘর নির্মান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা দক্ষিণ ইউনিয়নে সরকারি মহেশ খাল দখল করে হামদু মিয়া নামের এক ব্যাক্তি দোকান ঘর নির্মাণ করছে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের মূল সড়কের পাসেই এলাকার ঐতিহ্যবাহী মহেশখাল, খালে স্থায়ী ভাবে রড-সিমেন্ট দিয়ে পিলার করে খালটি অবৈধভাবে দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় হামদু মিয়া।

দোকান ঘর নির্মাণে সংশ্লিষ্ট কর্তপক্ষের কোন অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে হামদু মিয়া বলেন, কোন অনুমতি নেয়া হয়নি।তবে অনুমতি নেওয়ার জন্য ইউএনও বরাবার কাগজ পাঠিয়েছি।এ বিষয়ে পত্র-পত্রিকায় লেখালেখি না করতে টাকা নিয়ে ছোটে আসেন তিনি।এসম তিনি জানান, অনেক সাংবাদিক এসেছে, টাকা নিয়ে আবার চলেও গেছে। আপনারাও টাকা নিয়ে চলে যান।

স্থানীয় গ্রামবাসীরা জানান, প্রশাসনকে ম্যানেজ করেই হামদু মিয়া সকারি খাল দখল করে দোকানঘর নির্মান করছে। প্রশাসন ম্যানেজ থাকলে আপনার আমার এসবের প্রতিবাদের কোন কিছুই আসে যায় না।সে টাকার জোরে এখানে সরকারি জায়গায় দোকান ঘর নির্মান করবে।

খাল দখলের এমন চিত্র পুরো ইউনিয়নে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অধিকাংশ খাল নিজেদের দখলে রেখেছেন।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) বজলুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমরা দুবার নোটিশ দিয়ে বাধা দিয়েছি। যাতে এখানে দোকানঘর নির্মাণ না করে। এসিল্যান্ড স্যার এ বিষয়ে অবগত আছেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর বলেন, খাল দখল করার কোন সুযোগ নেই। খুব শীঘ্রই খাল দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।

Exit mobile version