The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে এক যুবকের লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শাহজাদা মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দিবাগত ভোররাতে নৌকা নিয়ে দাপুনিয়া গ্রামের বিলে মাছ ধরতে যানে। মাছ বিক্রি করে তার সংসার চলে। সকালে তার সাথের লোকজন তাকে বাজারে দেখতে না পেয়ে বাড়িতে খবর নেন। শাহজাদার ছোট ভাই হাফেজ নুরে আলম জানায়, ভোররাতে অসুস্থ শরীর নিয়ে শাহজাদা ভাই মাছ ধরতে বিলে গিয়েছে। সকাল হয়ে যাওয়ার পরও বাড়িতে আর ফিরে না আসা ও বাজারে না যাওয়ায়, আমরা ভাইকে খুঁজতে থাকি। পরে ওই বিলে তার নৌকার কাছে পানির নিচ থেকে লাশ পাওয়া যায়।

Exit mobile version