
জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাদেক মিয়া গত দেড় বছর আগে জল্লা গ্রামে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতো। শনিবার সকালে তার স্ত্রীর সাথে সাংসারিক বিষয় নিয়ে কলহ হয়। ঝগড়া-বিবাদ শেষে সাদেক মিয়া কাজে চলে যাওয়ার পর ঘরের দরজা লাগিয়ে মর্জিনা বেগম ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পাশের রুমে থাকা মর্জিনার শাশুড়ী তার ছেলের বউয়ের কোন সাড়া শব্দ না পেয়ে বেড়া ভেঙ্গে রুমে প্রবেশ করে মর্জিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড় হয়।
নিহত মর্জিনা বেগমের বাপের বাড়ি উপজেলার মহেশপুর গ্রামে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।