
পরিবার সূত্রে জানা যায়, অভাব অনটনের সংসারে বিভিন্ন এনজিও ও গ্রামের মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের ঋণ নিয়েছিলো বাছির। সেই ঋণের টাকা সময় মত পরিশোধ করতে না পারায় পাওনাদারেরা তাকে চাপ সৃষ্টি করে।এতে তিনি হতাশ হয়ে সোমবার গভীর রাতে আত্মহত্যা করে।
শিবপুর ফাড়ির ইনচার্জ ইহসানুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে একটি অপ মৃত্যু মামলা হয়েছে।