The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার: ভিডিও ফেসবুকে ভাইরাল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :  নিন্মমানের কাজ করার অভিযোগ উপ-প্রকৌশলী তরিকুল কাজ বন্ধ করার ঘটনায় এবার তরিকুল ইসলাম নামে এক উপ সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার বিল্লাল নামের যুবক।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর  উপজেলার শিবপুর ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই দৌড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় উপ-প্রকৌশলী তরিকুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার ও তার ড্রাইভারকে আসামি করে মামলা করেছে।
জানা যায়, ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত রাস্তা কাজ নিন্মমানের হচ্ছে এলাকাবাসীর অভিযোগে  উপ প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেয়। এই নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে লোকমানের গাড়ির ড্রাইভার বিল্লাল তরিকুলকে বাঁশ দিয়ে দৌড়ান।
মামলার বাদী উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম বলেন, নিন্মমানের কাজে বন্ধ করতে বলায়, ঠিকাদারের ড্রাইভার আমাকে বাঁশ দিয়ে আঘাত ও বাঁশ হাতে আমাকে দৌড়ান। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।
ঠিকাদার লোকমান হোসেন বলেন, উপ সহকারী প্রকৌশলী তরিকুল আমার কাছে কাজের ২ পার্সেন্ট ঘুষ চাওয়া নিয়ে আমার কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার ড্রাইভার তাকে লাঠি দিয়ে ধাওয়া করে।
পরে আমি এই ঘটনার জন্য ড্রাইভারকে প্রকৌশলীর সামনে এনে বিষয়টি শেষ করি।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ বলেন, কাজ বন্ধ করার কারনে লোকমান ও তার ঠিকাদার উপ-প্রকৌশলী তরিকুলের উপর হামলা করেছে। এ ঘটনা আমরা থানায় অভিযোগ দিয়েছি।
ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ানোর আগেও পেটানো হয়, সিসিটিভি ফুটেজেও ধরা পড়ল ৩ হামলাকারী
Exit mobile version