The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউপির ০৬ নং ওয়ার্ডের জনৈক সমর চন্দ্র দেব এর বসত ঘরে শুক্রবার  মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। অভিযানকালে আসামী মোঃ রাসেল (২৫) পিতা-ফরিদ মিয়া ও আসামী রাজিব দেব (২৮) পিতা-সমর চন্দ্র দেব, উভয় সাং-রসুল্লাবাদ, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ২৪৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে ধৃত করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version