The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইভটিজিং এর দায়ে এক যুবক কে ৬ মাসের কারাদন্ড

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইভটিজিং এর দায়ে এক যুবক কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। দন্ডপ্রাপ্ত মো. মাসুম (২৪) বীরগাঁও ইউনিয়ন গৌরনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।

সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, মো: মাসুম দীর্ঘ দিন ধরে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের কে ইভটিজিং করে আসছে। আজ দুপুরে ইভটিজিং করার সময় অত্র বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আটক করে আমাকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় মোবাইল জব্দ করা হয়েছে এবং ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।কারাদন্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version