The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইজ্জতের মূল্য ২ লক্ষ টাকা

ijjatনবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার খাজানগর গ্রামে লদী মিয়ার বাড়িতে এক যুবতী কথিত কাজের মেয়েকে দুই বন্ধু মিলে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৮/৯) সন্ধ্যায়। ধর্ষনের দায়ে দুই বন্ধুকে ২ লক্ষ টাকা মুল্য দিতে হয়েছে গত বৃহস্পতিবার (২২/৯) রাতে। ওই যুবতীর বাড়ি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিরকান্দি গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,পৌর এলাকার খাজানগর গ্রামের সরল খার ভাগনী কথিত কাজের মেয়ে বাড়ির পাশে কলা বাগানে শুকানো কাপড় আনতে যাওয়ার সময় পাশের বাড়ির সত্তর মিয়ার ছেলে মোজাম্মেল ও লদী মিয়ার ছেলে আবু বক্কর তাকে ধরে মূখে চাপ দিয়ে আবু বক্করের ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে।ওই ধর্ষিতা তার মামা সরল খা কে ঘটনাটি জানায়। মামা সরল খা, ধর্ষক দুই বন্ধুর অভিভাবক কে ঘটনাটি জানালে তারা তা ধামাচাপা দেয়ার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় সরল খার বাড়িতে ওই ধর্ষিতার মায়ের উপস্থিতিতে মীমাংসার জন্য বসে । সালিশী সভায় ওই দুই বন্ধু অনুপস্থিত থাকায় মীমাংসা না হওয়ার কারনে ওই যুবতীর মা অজ্ঞান হয়ে পড়ে। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে সরল খার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সালিশী সভা বসে। সালিশী সভায় ওই দুই বন্ধুকে ধর্ষনের অভিযোগ প্রমানীত হওয়ায় মাতাব্বর গন ২ লক্ষ টাকা জরিমানা করে।

Exit mobile version