
চালকের অদক্ষতার কারণেই দুর্ঘটনা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বেশিরভাগ শিশুদ্বারা চালিত ও নিয়ন্ত্রনহীন ব্রেকের কারণে প্রায়ই ইজিবাইক খাদে পড়ে প্রানহানীর মত মারত্মক দুর্ঘটনার কবলে পড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। শুধু তাই নয় ইতিপূর্বে যাত্রীদের গায়ের কাপড় ও ওড়না পেঁচিয়ে বহুবার এই রুটে মৃত্যুর ঘটনাও রয়েছে বলে তারা জানান। এলাকাবাসী এ ব্যাপারে প্রসাশনের হস্থক্ষেপ কামনা করেন।