The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও’র) হস্থক্ষেপে এক মাদ্রাসা ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।এ সময় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। গতকাল শুক্রবার উপজেলার বড়িকান্দি গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।
জানা যায়, ওই গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে এবং সলিমগঞ্জ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে বাঞ্ছারামপুর উপজেলার থাল্লা গ্রামে মো: আল-আমিনের বিয়ের প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে ইউএনও সালেহীন তানভীর গাজী জানান, খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে মেয়ে,মেয়ের বাবা এবং ওয়ার্ডের মেম্বারকে ডেকে এনে বাল্য বিয়ে দিবে না মর্মে মুচলেকা রেখে বিয়ে বন্ধ করে দিয়েছি।

Exit mobile version