The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ:: বদলে যাচ্ছে অনেক পরিবারের ভাগ্য

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুমের এক ব্যতিক্রম উদ্যোগে উপজেলার ২১ টি ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তিনি গতকাল সোমবার ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নে ০৫ জন ভিক্ষুকের মাঝে ০৩ টি রিকশা ও ০২ টি সেলাই মেশিন বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জে পি দেওয়ান, ইউপি চেয়ারম্যান আলী আকবর প্রমুখ।

Exit mobile version