The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রবিবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮/০৯) নবীনগর সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী,শিক্ষক, এনজিও,শিক্ষা অফিস,উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে র‌্যালীটি নবীনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বাদল, রেজাউল করিম সবুজ, মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ইমরান মাহমুদ,স্থানীয় এনজিও হোপের নির্বাহী পরিচালক ও নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন এবং শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল।

Exit mobile version