The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে আজ মহিলাসহ করোনায় আক্রান্ত ৩ জন, মোট আক্রান্ত ১৯ জন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আজ নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ শনিবার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান । এ নিয়ে নবীনগরে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৯ জন।

জানা যায়, নবীনগর পৌরসদরের পশ্চিম পাড়ার অবস্থানরত জাফরপুর গ্রামের বিকন ফার্মাসিটিক্যালের নবীনগর এলাকার সিনিয়র মাকেটিং অফিসার মো : জুয়েল(৪৩), নবীনগর শ্যামগ্রাম ইউপির নাসিরাবাদ গ্রামের ঢাকা নন্দীপাড়া থেকে আসা আসমা বেগম (২৮), নবীনগর বগডহর গ্রামের ঢাকা থেকে আসা মনিরুল হক ভুটু (৩৫) এর নমুনা সংগ্রহ করে পাঠালে আজ তাদের রেজাল্ট করোনা পজেটিভ আসে।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আক্রান্তদের কোথায় রাখা হবে সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবো।

Exit mobile version