
গত শনিবার ও রবিবার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে জানান,উপজেলার জিনদপুর ইউনিয়নের করুইবাড়ি এলাকাথেকে আবু জাহের ও চট্টগ্রাম বাইজিত বোস্তামি থানা এলাকা থেকে মামলার এজাহারের ৫নং আসামি সাঈদা চোরাকে টেকনোলজি ব্যবহার করে আটক করা হয়েছে। তারা দু’জনই কিলিং মিশনের সাথে জড়িত ছিলো।