The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে আওয়ামীলীগ নেতা মোর্শেদ কামালের ঈদ বস্ত্র বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সহশ্রাধিক গরিব দুখি মানুষের মাঝে আওয়ামীলীগ নেতা মোর্শেদ কামাল ঈদ বস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার বিকেলে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্জেন মজিবুর রহামন মিলনায়তনে ঢাকা দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.কাজী মোর্শদ হোসেন কামালের ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছরের নেয় এবারও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা মো. গিয়াস উদ্দিন,মো.মলাই হোসেন,সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মো. মমিনুল হক,মো. মাঞ্জু মিয়া প্রমুখ।

এছারাও ওই দিন সকালে উপজেলার বলদি বাড়ি গ্রামেও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।পরে সন্ধায় স্থানিয় আওয়ামীলীগ নেতাদের সাথে নিয়ে নবীনগর মহিলা কলেজে দুস্থদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন।

Exit mobile version