The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার!

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছেন নবীনগর থানা পুলিশ।বুধবার সকালে তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তার কৃতরা হলেন, পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি ও দলিল লেখক আলমনগর গ্রামের বাসিন্দা নুর আলম ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ওয়ারুক গ্রামের দুলাল মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের গত বছর ৫ই আগস্ট উপজেলা শিবপুর ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত দু’জন আওয়ামী লীগ নেতাকে বুধবার দুপুরের দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version