The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার দুপুরে নবীনগর সদর কোটরোডে অবস্থীত হাজী আক্তারুজ্জামান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপ শাখাটির উদ্বোধন করেন পৌর মেয়র এড. শিব শংকর দাস।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কায়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা ক্রাউন্সিলর নিলুফা ইয়াসমিন,নবীনগর থানার পুলিশের পক্ষে এস আই আব্দুল মান্নান,জাতিয় পার্টির নেতা মো. আব্দুল কুদ্দুস,সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,সেচ্ছাসেবক লীগ নেতা অমর ফারুক,ব্যবসায়ী ইবনে আহাম্মেদ,আইএফআইসি ব্যাংকের ক্যাশিয়ার উবাইদুল হক,বিমা কর্মকর্তা মো. নান্নু মিয়া প্রমুখ। এসময় উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আইএফআইসি ব্যাংকের নবীনগর উপ শাখার ম্যানেজার আশ্রাফুল আলম।
এসময় উপস্থিত আইএফআইসি ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের সেবার দিক গুলি আলোচনা করেন।

Exit mobile version