
গনমাধ্যমে প্রকাশিত ও সংবাদ সম্মেলন করার পর গতমাসের ২৭ জুন মেঘনা তীরবর্তী চরলাপাং গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল্লাহ।
এতকিছুর পরও থেমে থাকেনি বালি উত্তোলন। আজ শনিবার (১৬/৭) দুপুরে নবীনগর থানা পুলিশ অবৈধ ভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের অপরাধে চরলাপাং মৌজা থেকে ৪ ব্যাক্তিকে আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হল,
১। ফায়েজ উদ্দিন (২৮) পিতা-ইদ্রিছ মিয়া সাং-সওদাগরকান্দি, থানা-রায়পুরা,
২। আব্দুর রাজ্জাক (২৮) পিতা-মৃত হান্নান মিয়া সাং-নেকজানপুর, থানা-নরসিংদী সদর
৩। বাবুল মিয়া (৪৪) পিতা-মৃত আবু তাহের সাং-কাজীরকান্দি, থানা-নরসিংদী সদর
৪। আলী আকবর (২১) পিতা-মৃত মোহাম্মদ হোসেন, সাং-ভক্তপাড়া, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর।
উক্ত আসামীদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন/২০১০ এর ১৫(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করিয়া সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।