
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাজলিয়া গ্রামে উক্ত গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ এর নকল কারখানাটিতে কার্মকর্তা-কর্মচারী কাউকেই পাওয়া যায়নি। কারখানার প্রত্যেকটি দরজায় তালা ঝুলানো। খোঁজ নিয়ে জানা গেছে,ইন্ডাস্ট্রিজ এর মালিক আক্তার হোসেন এলাকায় থাকেন না। থাকেন ঢাকায়। সেখানে কাউকে না পেয়ে তালা ভেঙ্গে দেখা যায়, নোংরা ও অস্বাস্থকর পরিবেশে খোলা অবস্থায় ঘি এর ৮-১০টি ড্রাম রাখা। পাসের রুমে বাজার জাতের জন্য বিভিন্ন কোম্পানির নামে বানানো খালি কৌটা ও প্যাকেট।এ সময় উৎপাদিত ঘি,ডালডা,তেলের ড্রাম এবং খালি কৌটাসহ অন্যান্য উপকরন গুলি উপস্থিত জনতার সামনে ধ্বংস করা হয়।
ভ্রাম্যামান আদালতের ম্যাজিষ্টেট সহকরি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন অবৈধ মালামাল ধ্বংস করে দিয়েছি এবং কারখানাটির কার্মকর্তা-কর্মচারী খোঁজ নিচ্ছি,তাদের পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।