
আজ রবিবার সকালে মাদ্রাসাটির পরিদর্শনে আসেন সভাপতি শাহীন রেজা টিটু, এসময় উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর, সৈনিক আবুল বাশার, মুফতি মোঃ জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, ডাক্তার আবুল বাশার, হাফেজ মাওলানা ওমর ফারুক খান, মাওলানা মনির হোসেন, কাইয়ুম মেম্বার, শাহাদাত হোসেন মুকুল, মহিউদ্দিন সরকার মানিক, আবুল খায়ের প্রমুখ। মাদ্রাসা পরিদর্শনের সময় গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী হারুন অর রশিদ মাদদ্রাসার সভাপতির নিকট নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং এমপিও ভুক্ত হওয়ার আগ পর্যন্ত প্রতি বছর ১৫হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন। পরে মাদ্রাসার পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের মহামূল্যবান পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়।