
স্থানীয়রা আহতাবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যাক্ষদর্শীরা জানান, অটোচালকের অদক্ষতায় ফুটফুটে শিশুটির প্রাণ অকালে ঝড়ে গেল।
এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। অভিযোগ রয়েছে সম্প্রতি সময়ে এ সড়কপথের প্রসস্থতা বাড়ানোর কারনে অদক্ষ চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে এ সড়কে অহরহ দুর্ঘটনা ঘটছে।