The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরের সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের ফার্নিচারের দোকানে আগুন

নবীনগর প্রতিনিধি : আজ সোমবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নবীনগর উপজেলা পরিষদ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রতিষ্ঠান জগৎ বন্ধু ফার্নিচার ও লক্ষী ক্যাবিনেট ফার্ম নামে পাশাপাশি চাচা ভাতিজার দুইটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। লক্ষী ক্যাবিনেট ফার্মের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। বাসা বাড়ী ও বিভিন্ন দোকানে ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে তখন আতংক বিরাজ করে।

স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে এলেও দোকান দুটির বিভিন্ন যন্ত্রপাতি সহ বিপুল পরিমানের ফার্নিচার পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। জগত বন্ধু ফার্নিচারের মালিক স্থানীয় সাংবাদিক মানব কন্ঠের নবীনগর প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ জানান, আমার কাকা ও আমার দুজনের মিলে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।ক্ষয়ক্ষতির সঠিক মূল্য এই মূহুর্তে কত হয়েছে সেটা বলা মুশকিল। মাননীয় সাংসদ এর কাছে এলাকাবাসীর দাবী ফায়ার সার্ভিস অফিসের দ্রুত উদ্বোধন করা যাতে আগুনে মানুষের এরকম সর্বশান্ত হতে না হয়।

আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, পৌর মেয়র এড.শিব শংকর দাস, ওসি রনোজিত রায়, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,সাধারন সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বাজার কমিটির সভাপতি মো.মনির হোসেন, সেক্রেটারী আশ্রাফুল আলম জনিসহ অনেকেই ছোটে আসেন।

Exit mobile version