
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের রিয়া মনির বাড়িতে হানা দিয়ে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় মাদকব্যাবসায়ী রিয়া মনিকে ৬ মাসের জেল ও অপর দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড সহ প্রত্যেককে ২শ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন জনান,তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।